আগামী ১৯ মে অনুষ্ঠেয় রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ১৮ দলীয় প্রার্থী।
বৃহস্পতিবার জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোট মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রাজ্জাক খান (দোয়াত-কলম) রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা এবং প্রচারণার কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনেন।
এসময় উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চর এলাকায় থাকা এমপির অনুগত সন্ত্রাসী বাংলাভাই ওরফে মোবারক কর্তৃক আছির উদ্দিন মোল্লা, আব্দুল কাদের এবং সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ খানকে নির্যাতনের বিষয়টি বিবরণে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, রাজবাড়ী-২ আসেনের সাবেক এমপি নাছিরুল হক সাবু, কালুখালী উপজেলা বিএনপির সদস্যসচিব মোসলেম উদ্দিন, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, উপজেলা স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক সাহাদত হোসেন সাইফুল প্রমুখ।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আ'লীগ এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
আগামী ১৯ মে অনুষ্ঠেয় রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ১৮ দলীয় প্রার্থী। বৃহস্পতিবার জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের





