জেলার সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের মাঠে শনিবার রাতে হাসান নামে এক হার্ডওয়ার ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হাসান নিকটবর্তী মীরগ্রাম-চৌমুহনী বাজারের হার্ডওয়ার ব্যবসা করতো।সে পলিকাদোয়া গ্রামের আবদুল হাফিজের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে নিহত হাসান মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় হাসানের মোটরসাইকেলটিও নিয়ে যায় দুর্বৃত্তরা।তবে মোটরসাইকেলটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছেÑ নাকি এ হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারে নি পুলিশ।

[b]ঢাকা: ( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ইএইচ[/b]