নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উপ-নির্বাচন আগামীকাল ৫ এপ্রিল। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন পৌরবাসী। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার সকাল থেকে ভোট বাক্স, ব্যালট পেপার ও সীলসহ প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন কেন্দ্রে পৌছানোর কাজ শুরু হয়েছে। এছাড়া নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করতে র্যা ব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক যে কোন নাশকতা এড়াতে ১০টি ভ্রাম্যমাণ মোবাইল টিম ও ১০টি বিশেষ টিম কাজ করবে।
এ উপ-নির্বাচনে ১৮টি কেন্দ্রে ৪৪ হাজার ২ শত ৫ ভোটার। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন মেয়র প্রার্থী। নির্বাচনে ১৮টি কেন্দ্রের মধ্য ৯ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হলেও প্রায় সবকটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ মনে করছেন প্রার্থী ও ভোটাররা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মেয়র মামুনুর রশিদ কিরণ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চৌমুহনী পৌরসভার উপ-নির্বাচন আগামীকাল
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উপ-নির্বাচন আগামীকাল ৫ এপ্রিল। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন পৌরবাসী। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার সকাল থেকে ভোট বাক্স,





