গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকার পাত্তি ভেঙ্গে লাইনচ্যুত হওয়ায় ৫ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগোযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার বিকাল ৪টায় মেরামতেরর পর এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে আউটার সিগন্যালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পর কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিংয়ের কাছে আসার পর ট্রেনটির একটি বগির চাকার পাত্তি ভেঙ্গে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগোযোগ স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকার পাত্তি ভেঙ্গে লাইনচ্যুত হওয়ায় ৫ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগোযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বিকাল ৪টায় মেরামতেরর পর এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।





