রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক চিকিৎসকসহ ৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়াও তিন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য অরিধদফতর থেকে রোববার এ সংক্রান্ত একটি চিঠি রামেক হাসপাতালের অফিসে পৌঁছেছে।
এতে ওএসডি হয়েছে রামেক হাসপাতাল ওষুধ ভাণ্ডারের প্রধান কর্মকর্তা ডা. মনসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা (নিজ বেতনে) দিদার রসুল ও হিসাবরক্ষক আলিমুলকে।
বদলি করা হয়েছে ফার্মাসিস্ট আবদুল কাইয়ুম ও শিলা দত্তকে। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
তারা হলেন, প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. ইমরান ও গাইনী বিভাগের ডা. জেমি ও তানিয়া। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
রামেক হাসপাতালের চিকিৎসকসহ ৪ কর্মকর্তাকে ওএসডি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক চিকিৎসকসহ ৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়াও তিন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।