নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, গণগ্রেফতার করা উচিত নয়। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে।
রোববার সংবাদ সম্মেলনে সাত হত্যাকাণ্ডে অনেকের নাম এলেও তাদের গ্রেফতার না করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,১২/১৩ দিন বেশি সময় নয়। আমাদের সময় দিন, বিশ্বাস করুন। আমরা সুন্দর ও ভালো কিছু দিতে চাই।
তিনি বলেন, আটক নূর হোসেনের গাড়ির চালক মহিবুল্লাহ এবং তার শ্যালক সম্রাটের কাছ থেকে উল্লেখ্যযোগ্য তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের মোবাইল থেকেও তথ্য পাওয়ার আশা করছি।
প্রধান আসামি নূর হোসেন দেশের বাইরে পালিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান পুলিশ সুপার।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে সরিয়ে আনা হয়।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
গণগ্রেফতার উচিত নয়: এসপি
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, গণগ্রেফতার করা উচিত নয়। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। রোববার সংবাদ সম্মেলনে সাত হত্যাকাণ্ডে অনেকের নাম এলেও তাদের গ্রেফতার না করা প্রসঙ্গে





