[b]নাটোর:[/b] জেলার বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে নিজ বাড়িতে হরিপদ মণ্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী বিশাখা মণ্ডলকেও কুপিয়ে আহত করেছে তারা। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিশাখাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, রাত ১টার দিকে হরিপদর বিল্ডিংয়ের ছাদের খোলা দরজা দিয়ে দুর্বৃত্তরা তার শোবার ঘরে ঢোকে। এসময় তারা হরিপদ ও বিশাখাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হরিপদর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন বিশাখা।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)/জেআই[/b]
শ্রেণীহীন
বড়াইগ্রামে এক জনকে কুপিয়ে হত্যা
বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে নিজ বাড়িতে হরিপদ মণ্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী বিশাখা মণ্ডলকেও কুপিয়ে আহত করেছে তারা। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিশাখাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





