রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় গতকাল বৃহস্পতিবার রাত ভর ব্যাপক শিলা বৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে ধানের ক্ষতি হয়েছে অনেক বেশী।
পাকা ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানান গাজীপুরের কৃষক হাজী তাইজুল ইসলাম।
তিনি বলেন, এমনিতেই সারা বছর অনাবৃষ্টিতে পানির খরচ অনেক বেশি পড়েছে। আর এখন আবার ধান কাটার সময় শিলা বৃষ্টি অনেক ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে কৃষকদের।
এদিকে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই গতকাল রাত থেকে ভোর পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
তবে প্রচন্ড গরমের মধ্যে গতকাল রাতের হঠাৎ্ বৃষ্টি জনজীবনে অনেকটা স্বস্তি এনে দেয়। অনেককেই আনন্দে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।
[b]ঢাকা,৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]