[b]ঢাকা:[/b] আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারির হাস্যকর নির্বাচন, সারাদেশে যৌথবাহিনীর অভিযানের নামে হত্যাযজ্ঞসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ১৮ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করবেন খালেদা জিয়া। একইসঙ্গে আন্দোলনের নতুন রোডম্যাপ ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সংবাদ সম্মেলন করার এই সিদ্ধান্ত হয়েছে বলেও সূত্র জানায়।
ওই বৈঠকের পর জোটের অন্যতম শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরআগে সবশেষ সংবাদ সম্মেলন করেছিলেন গত ২৪ ডিসেম্বর, গুলশানে নিজের কার্যালয়ে।
শ্রেণীহীন
বিকালে খালেদার সংবাদ সম্মেলন
আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া।





