দ্রুত বিচার আইনের মেয়াদ আরো ৫ বছর বাড়ছে। এজন্য ‘আইন-শৃঙাখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার)(সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, আগামী ৭ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় মনে করে জনস্বার্থে এ আইনের মেয়াদ বাড়ানো দরকার। এজন্য তারা এর মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু মন্ত্রিসভা মনে করে মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। তাই ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনটি কার্যকর থাকবে।
[b]ঢাকা,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল ৫ বছর
দ্রুত বিচার আইনের মেয়াদ আরো ৫ বছর বাড়ছে। এজন্য ‘আইন-শৃঙাখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার)(সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ





