বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এ এইচ এম রাজ্জাক।
শুক্রবার বিনার জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মহাপরিচালকের যোগদান সম্পর্কে জানানো হয়েছে।
ড. রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কৃষি (সম্মান) ও স্নাতকোত্তর কৃষি (কৃষিতত্ত্ব) ডিগ্রি,যুক্তরাজ্য থেকে এমএস এবং মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে তৎকালীন আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তিনি ২০১১ সালে বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৩ সালে থেকে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেন।
বিভিন্ন গবেষণা প্রকল্পের কাজে সফলতা স্বরূপ তিনি ছয়টি উফশী জাতের ফসল উদ্ভাবন করেন। তার দেশ বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশনার সংখ্যা ৫০। পারিবারিক জীবনে তিনি  এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]