১৫ ঘণ্টা অতিবাহিত হলেও সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বাগেরহাটের বাইশেরছিলা এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছে দমকলবাহিনী।
তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ ও দমকলবাহিনী।
বুধবার বিকেল ৫টার দিকে ওই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশেরছিলা এলাকায় দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বনবিভাগ ও ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শুষ্ক মৌসুমে পাতা ঝরে পড়ে ও বনের গাছপালার শিকড় মরে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়। কোনো বনজীবীর সিগারেট বা মৌয়ালদের ফেলে দেওয়া আগুন ওই গ্যাসের সংস্পর্শে এলে বনে আগুন ধরে যায়। ওই এলাকায় প্রায় প্রতিবছরই এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানান তিনি।
সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, ওই এলাকায় বড় কোনো গাছ নেই। ছোট গাছপালা পুড়ছে। আগুন বনের নিচ থেকে ছড়াচ্ছে। উপরে ওঠেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
এখনও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন
১৫ ঘণ্টা অতিবাহিত হলেও সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বাইশেরছিলা এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছে দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে





