[b]ঢাকা:[/b]দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান সাইফুল ইসলাম নয়ন(৩৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাতে পেশার হাই হওয়াতে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানে ভর্তি না করে ডাক্তার  ঢাকায় নেয়ার পরামশ দেন। ঢাকায় আসার পথেই রাত তিনটার দিকে মারা যান তিনি।
সাইফুল ইসলাম নয়ন চাদপুর জেলার কচুয়া থানাধীন নন্ন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। দুইছেলে একমেয়ের জনক ছিলেন নয়ন।
দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করে চাকরী না হওয়াতে নিজ বাড়ি চাদপুরে চলে যান অভিমানী নয়ন। সেখানে মোবাইল ফ্লেক্সিলোড এর দোকান দেন তিনি। অনেকদিন সহকর্মীদের কাছে ফোন করে বলেছেন, কেউ তো চাকরী দিতে চায় না,তাই কিছূ একটা করতে তো হবে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নিজ গ্রাম নন্দনপুরে জানাযা শেষে সাইফুল ইসলাম নয়নের দাফন সম্পন্ন হয়।