বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে অবৈধ সম্পদের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল  ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা দুদকের প্রধান কার্যালয়ে  জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ।
গত ২৭ ফেব্রুয়ারি এ্যানীকে তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে ১৩ মার্চ সকাল ১১টায় দুদকে উপস্থিত হতে বলা হলেও তিনি একদিন আগেই দুদকে হাজির হলেন।
অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ দুদকে এলে কমিশন তা পরীক্ষা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি এ্যানীর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক এবং ২ ফেব্রুয়ারি এ অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল।
[b]ঢাকা, একে ১২ মার্চ (টাইম নিউজ বিডি.কম)//এসএইচ[/b]