মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে উত্তরা থেকে জাল ডলার তৈরির সরঞ্জামাদিসহ তিন বিদেশি নাগরিককে আটক করেছে।আটককৃতদের মধ্যে দুইজন ক্যামেরুনের এবং একজন গুয়েতেমালার নাগরিক।
মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
ডিবির (মাদক, উত্তর) সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল আলম রাসেল এর সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪৪ নম্বর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ব্যবহারের কাগজ ও কেমিক্যাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)/জেআই[/b]
শ্রেণীহীন
ডলার তৈরির সরঞ্জামাদিসহ ৩ বিদেশি আটক
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে উত্তরা থেকে জাল ডলার তৈরির সরঞ্জামাদিসহ তিন বিদেশি নাগরিককে আটক করেছে।আটককৃতদের মধ্যে দুইজন ক্যামেরুনের এবং একজন গুয়েতেমালার নাগরিক।