এবার র্যাব পরিচয়ে অপহরণের সময় হাতে নাতে ধরা খেলে সেনাবাহিনীর সাবেক মেজর আরিফ আহমদকে ধরে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রোববার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউল ইসলাম বলেন, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আরিফ আহমদ রাতে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় গোলাম রাব্বানী মুন নামের এক ব্যবসায়ীকে একটা সাদা প্রাইভেটকারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আরিফ আহমদকে আটক করে। তবে জনতার আগমন দেখে অন্যরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা আরিফকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ঘটনায় সোমবার বিকালে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) হাসান মোল্যা বলেন, আরিফ আহমদ নগরীর হালিশহর এলাকার বাসিন্দা। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন আরিফ একজন মাদকসেবী এবং মানসিক রোগী। এ কারণে সেনাবাহিনী থেকে ২০০৯ সালে তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সাবেক মেজরকে গণধোলাই
এবার র্যাব পরিচয়ে অপহরণের সময় হাতে নাতে ধরা খেলে সেনাবাহিনীর সাবেক মেজর আরিফ আহমদকে ধরে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে





