কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ায় আতিকুর রহমান (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
আজ  দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান সুখদের পশ্চিমপাড়া এলাকার ফজর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আতিকুর জাল ভোট দিলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান টাইম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]কুড়িগ্রাম,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]