[b]ঢাকা: [/b]দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর অন্তত ১০টি কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ইসলামবাদ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়, রহমতগঞ্জ কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, বকশীবাজার ড. শহীদুল্লাহ কলেজসহ দশটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।