নারায়ণগঞ্জ শহরের ঢাকা জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাবীর হোসেন খান ওরফে পাভেলকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-১১। আটকের সময় তার কাছ থেকে একটি শর্টগান ও দুটি কার্তুজ জব্দ করে র্যাব।
সোমবার সকালে শহীদ বাপ্পী সরণি এলাকা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি অভিযান চালিয়ে পাভেলকে আটক করে। তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জ শহরে ঢাকা জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাবীর হোসেন খান ওরফে পাভেলকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-১১। আটকের সময় তার কাছ থেকে একটি শর্টগান ও দুটি কার্তুজ জব্দ করে র্যা ব।





