তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে বেশ জোরেশোরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি (জেপি) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এখানে মূল লড়াই হবে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মাঝে। তবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে দু’দলেই রয়েছে একাধিক প্রার্থী। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিদ্বন্দ্বী ৫ চেয়ারম্যান প্রার্থীই হচ্ছেন উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের।
১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪ শত ১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭ শত ৮৬ জন, মহিলা ভোটার ৭০ হাজার ৬ শত ৩৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪ এবং বুথের সংখ্যা ৩৬৬ টি।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন ও বিএনপির ২ জনসহ ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এরা হলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল হক (আ.লীগ), মো. শামীম হাসান (আ.লীগ-বিদ্রোহী), মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ (বিএনপি), মো.আমিনুল ইসলাম রন (বিএনপি-বিদ্রোহী), মো. শহিদুল ইসলাম তালূকদার (ইসলামী আন্দোলন)।
ভাইস চেয়ারম্যান পদে মো. লাভলু আহম্মেদ (আ.লীগ), মো. নাজমুল ইসলাম সাঈদ (জেপি), মো. আইয়ুব আলী হলুদ (বিএনপি), খান মো. বাকী বিল্লাহ (বিএনপি-বিদ্রোহী), মো. মাসুম ফরাজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রগতি মন্ডল (আ.লীগ), শান্তা সুতার (আ.লীগ-বিদ্রোহী), মোসা.জাহানারা বেগম (বিএনপি), শিল্পী খাতুন (বিএনপি-বিদ্রোহী) নিজ প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ন হয়েছেন।
আগামি ১৫ মার্চ ভোট প্রদানের মাধ্যমে এখানকার ভোটররা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
স্বরূপকাঠিতে বইছে নির্বাচনী হাওয়া
তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে বেশ জোরেশোরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাতীয় পার্টি (জেপি) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন





