মাগুরার শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। উপজেলার আমলসার ইউনিয়নে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মহম্মদ আওলাদ হোসেন জানান,সোমবার বিকাল ৩ টায় কালবৈশাখী ঝড় চলার সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে ফরিদ আলী সুমন (২৭) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরও ৫ জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের তান্ডবে গাছপালা,মাঠের ফসল ও বিভিন্ন মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]