লাউয়াছড়া থেকে লোকালয়ে আসা একটি মায়া হরিণ জবাই করেছে স্থানীয়রা।
শনিবার বিকালে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া এলাকায় মায়া হরিণটি জবাই করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, সকালে লাউয়াছড়া থেকে লোকালয়ে আসার পর স্থানীয় কিছু দুর্বৃত্ত কৌশলে হরিণটি আটক করে। পরে হরিণটি জবাই করে তারা। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত অবস্থায় হরিণটিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে বন বিভাগ।  
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা পশুসম্পদ হাসপাতালে হরিণটির ময়নাতদন্ত শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাটি চাপা দেওয়া হবে। এ ঘটনায় মৌলভীবাজার থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর

[/b]