[b]চট্টগ্রাম: [/b]১৮ দলের ডাকা লাগাতার অবরোধের প্রথম দিনে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায় শিবির ও নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালী থানার এএসআই শাহদুল ইসলাম সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর উত্তরের শিবির সভাপতি আ স ম মাশরুর হোসাইন, দক্ষিণের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক এমএইচ সোহেল, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদল নেতা আলী মর্তুজা, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম নগর সভাপতি লুৎফর রহমান ও রেয়াজউদ্দিন বাজার শাখার সভাপতি মো. ইদ্রিস