জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রকাশ্যে হেরোইন সেবনের অভিযোগে দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার বিহারপুর গ্রামের সুবল চন্দ্র মোহন্তের ছেলে রবিন চন্দ্র মোহন্ত (২৩) ও একই এলাকার বিপ্লব চন্দ্র মালী।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এ আদেশ দেন। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কিরণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]