মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর এলাকায় প্রত্নতত্ত্ব খননের মধ্য দিয়ে হাজার বছরের পুরানো বৌদ্ধ মন্দির আবিষ্কারের ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী  আসাদুজ্জামান নূর।
শুক্রবার দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে  এ ঘোষণা দেন তিনি।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৩ ও ২০১৪ সালে খননকাজের মধ্য দিয়ে এ বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইতিহাস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শরিফুল্লাহ ভূঁইয়া, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হাসান প্রমুখ।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]