ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে প্রাণহানির পাশাপাশি মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

গালিওর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে ভক্তদের চাপা দেয়। পরে মন্দিরের দেয়াল ও গেটে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।

এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদেরসহ অন্য আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সবাই মন্দিরের ভক্ত। তাঁরা বড় একটি দল নিয়ে সেখানে এসেছিলেন। আকস্মিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এনএইচ