পাবনার পুষ্পপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) ইসলাম মারা গেছেন।
এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নিহত রফিকুল ইসলাম ধর্মগ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এ দিকে, সকাল থেকে এলাকাবাসী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এবং দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে পুষ্পপাড়া বাজারে ২০/২৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে একটি দোকান লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই আওয়ামী লীগ কর্মী সুলতান, ফজলু এবং সালাম নিহত হয়। অন্যদিকে রফিকুল ও মামুন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে রোববার ভোরে সে মারা যায়।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
পাবনায় গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ
পাবনার পুষ্পপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) ইসলাম মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নিহত রফিকুল ইসলাম ধর্মগ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ দিকে, সকাল থেকে এলাকাবাসী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে পাবনা-ঢাকা
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে নিহত ১
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী মিজান শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তুলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পুরো মহাসড়ক জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ: নৌপরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
















