রাজধানীর বাংলামোটর এলাকার আর কে টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর জানতে পারি। তখন বাংলামোটর এলাকার পাশেই আমাদের একটি টহল টিম ছিল।
প্রথমে সেই ইউনিটটি ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সেখানে ৮ টি ইউনিট কাজ করছে।
এইচএন





