বিপরীতমুখী  দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার আনুমানিক বিকাল ৬ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ও ঢাকাগামী বিপরীতমুখি দু’টি প্রাইভেটকার জেলার শ্রীনগরের কামারখোলা নামক স্থানে দুর্ঘটনায় পড়ে। এ সময় ৭ জন আহত হন। পরে তারা আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা স্থলে পুলিশ রয়েছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]