পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আগামী জুন মাসে রায়পুরের নদী ভাঙ্গন প্রকল্পের কাজ শুরু হবে। নদী ভাঙ্গন রোধে সরকার কাজ করছে।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টার যোগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মোল্লার হাট এলাকার মেঘনা নদীর পাড়ে পানির ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পথসভায় আ’লীগ ও জাতীয় পার্টিসহ ২ সহস্রাধীক লোক অংশগ্রহণ করেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]