নওগাঁ জেলার মহাদেবপুরে বজ্রপাতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলায় সরস্বতীপুর এলাকায় ধানের হাটে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত চলছে।
এলাকাবাসী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা ধরেই এ অবস্থা চলছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]