আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন লাখ লোকের কণ্ঠে পরিবেশিত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি....। এ লক্ষে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার বিকেলে সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জাতীয় সংগীতকে গিনেস বুক ও রেকর্ডসে নাম তালিকাভূক্ত করার জন্যই মুলত এ বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
এর আগে গত ১৬ ই ডিসেম্বর সর্ববৃহৎ মানব পতাকা তৈরি করে রেকর্ড গড়েছিল বাংলাদেশ।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]