সাভারের নবীনগর এলাকায় ডাকাতির সময় অস্ত্রসহ ১১ ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রোববার দিবাগত গভীর রাতে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৫টি রামদা ও ২ টি চাপাতিসহ ওই ডাকাতদলকে আটক করে র্যাব-৪ এর একটি দল। তবে ডাকাত দলের প্রধান ইসমাঈল হোসেনকে আটক করা যায় নি।
র্যাব-৪ এর অপারেশন অফিসার কামরুল হাসান টাইম নিউজবিডি’কে জানান, দীর্ঘদিন থেকে সাভার এলাকায় ইসমাঈল হোসেন নামের এক ডাকাত সর্দারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল সুকৌশলে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সাভার নবীনগর এলাকায় ইসমাঈল হোসেনের নেতৃত্বে আবার দুর্ধর্ষ ডাকাত দলটি আবার সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এ সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার ফইজুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি র্যাব -৪ ব্যাটালিয়ন সাভার নবীনগর এলাকায় অভিযান চালায়। রোববার দিবাগত রাত ২টার দিকে অভিযানে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ১১ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি রামদা ও ২ টি চাপাতি উদ্ধার করা হয়। তবে ডাকাত সর্দার ইসমাঈল পালিয়ে যেতে সমর্থ হয়।
এব্যাপারে অভিযান পরিচালনাকারী লেফটেন্যান্ট কমান্ডার ফইজুল ইসলাম টাইম নিউজবিডিকে জানান, আটককৃত ডাকাত দলকে সাভার ক্যাম্পে আটক রাখা হয়েছে। জিজ্ঞাবাদের পর সাভার থানা পুলিশের নিকট সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, আমি এখনো অভিযানে আছি। ডাকাত সর্দার ইসমাঈলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেইউ, এফএ[/b]
শ্রেণীহীন
সাভারে ডাকাতিকালে ১১ ডাকাত আটক
সাভারের নবীনগর এলাকায় ডাকাতির সময় অস্ত্রসহ ১১ ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রোববার দিবাগত গভীর রাতে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৫টি রামদা ও ২ টি চাপাতিসহ ওই ডাকাতদলকে আটক করে র্যাব-৪ এর একটি দল





