বরগুনা সদর উপজেলার কুমড়াখালী সাতঘর এলাকার অপহৃত এক কিশোরীসহ ৪ জনকে সোমবার সন্ধ্যায় থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
জানা যায়, মঠবাড়িয়া এলাকার ওতখালী গ্রামের এক হিন্দু কিশোরীকে একই এলাকার রাজমিস্ত্রী জালাল হাওলাদার প্রেমের ফাঁদে ফেলে সোমবার সকালে কুমড়াখালী গ্রামের হারুন গাজীর বাড়িতে নিয়ে আসে।
হারুন গাজির মেয়ে হেপী বেগম ও জামাতা আবদুস সালাম ঐ কিশোরীকে নিয়ে আসতে সহযোগিতা করে। এ খবর জানার পরে এলাকার মানুষ তাদের ৪ জনকে গণধোলাই দিয়ে সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আযম খান ফারুকী জানান,কিশোরীর পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় মামলা করবে বলে জানানো হয়েছে। কোনো মামলা না করা হলে তারা ৫৪ ধারায় ৪ জনকে আদালতে সোপর্দ করবেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বরগুনায় কিশোরীসহ ৪ অপহরণকারীকে পুলিশে সোপর্দ
বরগুনা সদর উপজেলার কুমড়াখালী সাতঘর এলাকার অপহৃত এক কিশোরীসহ ৪ জনকে সোমবার সন্ধ্যায় থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা





