[b]ঢাকা:[/b] বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কাল বৃহস্পতিবার দুই দিনের জন্য ভারত যাচ্ছেন। সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ-এ যোগ দিতে এ সফর বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকতা আব্দুল লতিফ জানিয়েছেন। আগামীকাল ঢাকা ত্যাগ করছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী আনন্দ শর্মা’র আমন্ত্রণে ৫ম সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ (এসবিএলসি)-এ প্যানেলিস্ট হিসেবে যোগদানের উদ্দেশ্যে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানসহ মোট ছয়টি সেশনে অনুষ্ঠানটি বিভক্ত থাকবে। সম্মেলনটিতে সার্কভুক্ত দেশসমূহের আঞ্চলিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরো নিবিড় করার উপায়সহ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নতুন নতুন ব্যবসা-বাণিজ্য সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হবে।
সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) চুক্তির নিরিখে আগামী ২০১৬ সালের মধ্যে সার্কসমুহ দেশসমূহের মধ্যে শুল্কমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার নির্ধারিত লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। সম্মেলনের প্রথম দিনের মিনিস্টিরিয়াল রাউন্ডে “টেকিং স্টক অব দি সাউথ এশিয়ান ইকনোমিক ইন্টিগ্রেশন প্রসেস” শীর্ষক প্রথম সেশনে অন্যতম প্যানেলিস্ট হিসাবে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ভারতের রাজধানী নয়াদিল্লীতে আগামী ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ভারতের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশে ফিরবেন বলে জানা গেছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
ভারত যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কাল বৃহস্পতিবার দুই দিনের জন্য ভারত যাচ্ছেন। সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ-এ যোগ দিতে এ সফর বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকতা আব্দুল লতিফ জানিয়েছেন। আগামীকাল ঢাকা ত্যাগ করছেন তিনি।
ভারতে শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
















