রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ।
কাল রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করা হবে। পরিবহন মালিক-শ্রমিকদের নামে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে বগুড়ার একটি মোটেলে পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান।
ছয় দফা দাবিগুলো হলো মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটির মতো যান চলাচল বন্ধ করা, ফিটনেস টোকেনবিহীন ট্রাকের আদলে তৈরি করা নছিমন ও করিমনে মালামাল পরিবহন বন্ধ করা, লিজ নেওয়া বিআরটিসি ও দোতলা বাস উপজেলা পর্যায়ে বন্ধ করা, ওজন স্টেশনের নামে ট্রাকে চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেসের বর্ধিত ফি প্রত্যাহার এবং পরিবহন মালিক-শ্রমিকদের নামে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা।
পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি এ এইচ আক্তারুজ্জামান বলেন, এর আগেও সরকারের কাছে এই দাবি করা হয়েছিল। সরকার আশ্বাস দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আর তা হবে না। এ ব্যাপারে যোগাযোগমন্ত্রী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনা না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ [/b]
শ্রেণীহীন
রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কাল
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ। কাল রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করা হবে। পরিবহন মালিক-শ্রমিকদের নামে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘটের





