সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জেলার জলঢাকা উপজেলার তিস্তা ক্যানেলের দুন্দ্বিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাব্বির সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ আসনের বর্তমান এমপি মোতাহার হোসেন চৌধুরীর ভাই মোজাম্মেল হোসেন বাবুলের ছেলে।
পুলিশ জানায়, রাত পৌনে ৩টায় টহল পুলিশ দ্রুত গতির হলুদ রংয়ের একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্টো-ন-১৪-৩৮২৭) থামতে বলে। চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এ সময় পিকআপে যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী সাব্বিরকে পুলিশ আটক করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, সাব্বির মাদকের চালানটি কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে। তিনি নিজেকে এমপি মোতাহার হোসেনের ভাতিজা বলে পরিচয় দেন।
ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
শ্রেণীহীন
এমপির ভাইয়ের ছেলে ফেনসিডিলসহ আটক
সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জেলার জলঢাকা উপজেলার তিস্তা ক্যানেলের দুন্দ্বিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়





