দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতা। জানা গেছে হাউজি ও জুয়া বন্ধের দাবিতে এ অবরোধ করা হয়।
শুক্রবার সকাল ১১টা থেকে এ অবরোধ শুরু হওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় বৃহস্পতিবার থেকে হাউজি ও জুয়া শুরু হয়।
বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিপদ রায় জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে ভুয়া মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার থেকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় হাউজি, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ শুরু করেছে।
তিনি আরো জানান, এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে তারা শুক্রবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌর এলাকায় মানববন্ধন করেছে এবং এরপর সকাল ১১টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেছে।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আবু জাফর জানান, হাউজি ও জুয়ার ব্যাপারে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।
এদিকে, বীরগঞ্জে মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়েছে।
দিনাজপুর, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
শ্রেণীহীন
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ
দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতা। জানা গেছে হাউজি ও জুয়া বন্ধের দাবিতে এ অবরোধ করা হয়।শুক্রবার সকাল ১১টা থেকে এ অবরোধ শুরু হওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁ





