নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকায় ডাইং কারখানায় আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫ টায় এনায়েতনগরের এমআর গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা গ্যাস পাইপ লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিদগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হচ্ছেন, তরিকুল ইসলাম (২৩), আক্কাস আলী (৪৪), মনির হোসেন (৩১), শফিকুল ইসলাম (৪০) এবং শামীম হোসেন (৩১)।
[b]নারায়ণগঞ্জ, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]