যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কর্তব্যে অবহেলার কারণে সড়ক ও জনপদের এক কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে হঠাৎ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক ও জনপদের বিভিন্ন কাজের খোঁজ নিতে আসেন। দীর্ঘ ১ ঘণ্টার এ সফরে যোগাযোগ মন্ত্রী ভবেরচর ও রসুলপুর এলাকার বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকায় ফুলদি নদীর উপর ৬০০ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণের লক্ষে ডিপিপি (ডেভলাপমেন্ট প্রজেক্ট প্রকল্প) প্রণয়নের নির্দেশ দেন সড়ক ও জনপদের কর্তৃপক্ষকে।
এ সময় তিনি ভবেরচর বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি পুনঃসংস্কারে জন্য ডিপিপিকে নির্দেশ দেন। তাছাড়া ভবেরচর বাসস্ট্যান্ড থেকে রসুলপুর পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার কাজ করার নির্দেশ দেন।
এদিকে কর্তব্যে অবহেলার কারণে সওজ কর্তৃপক্ষকে নারায়ণগঞ্জের সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুমকে শোকজ করার নির্দেশ প্রদান করেন।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]