লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় রোববার সন্ধ্যায় ফেন্সী আক্তার (১৭) নামে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফেন্সী আক্তার ১০নং রায়পুর ইউনিয়নের কাজিরচর গ্রামের কৃষক ওলিউল্যা দেওয়ানের মেয়ে।
ইউপি সদস্য (মেম্বার) মো. ইউসুফ বলেন, সংসারে অভাব অনটনের কারণে কৃষক মো. সায়েম তার স্ত্রীর ছোট বোন ফেন্সী আক্তারকে নিজ বাড়িতে রেখে ভরণ-পোষণ চালাতেন। বিকালের কোনো এক সময় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। বাড়ির লোকজন সন্ধ্যায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বোন বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় রোববার সন্ধ্যায় ফেন্সী আক্তার (১৭) নামে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।





