দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৪ উপজেলার ৩১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা- ২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ৱ
ইসির ওই চিঠিটি এরইমধ্যে প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পার্বত্য ৩ জেলার ৩১টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামালসহ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসদের ভোটকেন্দ্রে যাতায়াত করার জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে।
এই বিষয়ে তিন জেলার রিটার্নিং অফিসারদের কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র চাওয়া হয়েছে। চাহিদাপত্র অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদেরকে হেলিকপ্টারযোগে পরিবহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে ইসির চিঠিতে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পার্বত্য জেলায় থাকবে হেলিকপ্টার
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৪ উপজেলার ৩১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা- ২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে





