[b]ঢাকা: [/b]চলতি বছরের একুশে বইমেলা সম্প্রসারিত করে সোহরাওয়ার্দী উদ্যানে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার আন্তঃমন্ত্রনালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, একুশে বইমেলায় প্রতিবছর দর্শনার্থী ও স্টলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে মেলা সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়।