ঢাকা : জনপ্রীয় অভিনেত্রী শাবনূর পুত্র সন্তানের মা হয়েছেন।

সিডনির ওব্যান হাসপাতালে রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও ছেলে দুইজনেই এখন সুস্থ আছেন বলে জানা যায়।

আগেই ডাক্তার জানিয়েছিলেন ডিসেম্বরে মা হবেন শাবনূর। সন্তান সম্ভবা হিসেবে গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।