বরিশালের গৌরনদী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে ছাদের পলেস্তারা খসে পড়ে ২ এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন জানান,উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা কলেজ কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিলেন।
বেলা ১১টার দিকে হঠাৎ করে ওই কক্ষের ছাদের আংশিক পলেস্তারা খসে পড়ে পরীক্ষার্থী রিয়াজ হাওলাদার ও মুরাদ শিকদার আহত হন। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত চিকিৎসকের কাছ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা আবার পরীক্ষায় অংশগ্রহণ করেন।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ছাদের পলেস্তারা খসে ২ পরীক্ষার্থী আহত
বরিশালের গৌরনদী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে ছাদের পলেস্তারা খসে পড়ে ২ এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।