ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বুধবার রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ৪০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের আঘাতে ৫ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ফসল ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছে। কয়েকটি গ্রামের রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এলাকাবাসী জানান, গতকাল রাত ২টার দিকে শৈলকুপা উপজেলার উপর দিয়ে ৪০ মিনিট ধরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের আঘাতে শৈলকুপা পৌরসভা ত্রিবেনী, মির্জাপুর, কাঁচেরকোল, দিগনগর ও সারুটিয়া ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম লণ্ডভন্ড হয়ে যায়।
এসময় ৫ শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ায় উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধান ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কয়েক'শ হেক্টর জমির কলাগাছ ভেঙ্গে পড়েছে। পানের বরজ ও সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়।হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে।
ঝড়ের পর ক্ষতিগ্রস্থ মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। ৫০ বছরের মধ্যে এলাকার মানুষ ঝড়ের এমন তাণ্ডব দেখেনি। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে পদমদী, শেখপাড়া, রতিডাঙ্গা, বোয়ালিয়া, আনন্দনগর, ভদ্রডাঙ্গা শ্রীরামপুর, বসন্তপুর, নিশ্চিন্তপুর, তমালতলা ও শিতলীডাঙ্গা গ্রাম।
শৈলকূপা উপজেলার দিগনগর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শুধু তার ইউনিয়নেই দুই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এলাকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ঝড়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে ঝড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেয়া হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শৈলকুপায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বুধবার রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ৪০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের আঘাতে ৫ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ফসল ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে





