বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে জাতীয় প্রেসক্লাবের গেইট থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া ২টায় তাকে আটক করা হয়। আটকের পর সাদা পোশাক পরিহিত গোয়েন্দা পুলিশ তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি আলোচনা সভায় যোগদান শেষে বের হওয়ার পথে তাকে আটক করা হয়।
তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুপুর আড়াইটার দিকে প্রেস ক্লাবে বিএনপিপন্থী সাংবাদিক এবং সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে।
এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন ৫ জানুয়ারির নির্বাচনকে ‘কলঙ্কিত নির্বাচন’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এই নির্বাচনের ওপর কোনো বৈধ সরকার হতে পারে না। যাঁরা বলছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন, তাঁরা সঠিক কথা বলছেন না।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে, গণতন্ত্রের কাতারে আসুন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
খন্দকার মাহবুব আটক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে জাতীয় প্রেসক্লাবের গেইট থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ।





