ঐতিহাসিক লালবাগ দুর্গে স্থাপিত দেশের প্রথম ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি এ শো’র উদ্বোধন করেন।
শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শনিবার সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে লাইট অ্যান্ড সাউন্ড শো।
এটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকা। প্রতিদিন সন্ধ্যার পরে তিনটি শো দর্শকদের জন্য প্রদর্শিত হবে। এক ঘণ্টার এ সাউন্ড শোতে ধারা বর্ণনা দিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিমুল ইউসুফ। পাণ্ডুলিপি তৈরি করেছেন সৈয়দ শামসুল হক।
শুষ্ক মৌসুমে মধ্য নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত প্রতিদিন দু’টি করে শো চলবে। একসঙ্গে ৫০০ দর্শক এটি উপভোগ করতে পারবেন। এতে প্রতি মাসে ৫ লাখ টাকা রাজস্ব আয় হবে।
শোতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ১০০ টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরের নাগরিকদের জন্য ২০০ টাকা প্রবেশ মূল্য দিতে হবে।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]