নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর (১৭) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশের এএসআই সিরাজুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আলীগঞ্জে রেললাইনের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি দ্বিখণ্ডিত ছিল। ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর (১৭) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে





