চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪৫) বলে জানা যায়।
পুলিশ জানায়, দামুড়হুদার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন আমজাদ। প্রতিদিনের মতো শুক্রবার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। গভীর রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে তাকে ডেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকাল ৬টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
নিহতের ছেলে শরীফ উদ্দিন জানান, তার বোনের পারিবারিক কলহের জের ধরে তার বাবা খুন হতে পারেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, কী কারণে কারা খুন করেছে, তা এখনো বলা যাচ্ছে না। খুনের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ঘরজামাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪৫) বলে জানা যায়। পুলিশ জানায়, দামুড়হুদার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন আমজাদ। প্রতিদিনের মতো শুক্রবার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি





